NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

কালুকে আমি ক্ষমা করে দিয়েছি : লিউক ডেম্যান্ট


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

>
কালুকে আমি ক্ষমা করে দিয়েছি : লিউক ডেম্যান্ট

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হেনস্তা ও উত্ত্যক্ত হওয়ার ঘটনায় মো. আব্দুল কালুকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ব্লগার লিউক ডেম্যান্ট। তিনি বলেছেন, মো. আব্দুল কালুকে (৬০) আমি ক্ষমা করে দিয়েছি। সৎ জীবনে ফিরে আসার জন্য তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজে কালুকে নিয়ে করা এক পোস্টের কমেন্টে এ কথা বলেন লিউক ডেম্যান্ট।

 

তিনি বলেন, প্রিয় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ...মো. কালু আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি এ সংক্রান্ত একটি ভিডিও দেখেছি। তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি আশা করছি সে তার ভুল বুঝতে পেরেছে ও তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা হবে। আমি চাই না সে এ বিষয়টি নিয়ে আর ভোগান্তিতে পড়ুক। আমি বিশ্বাস করি সৎ জীবনে ফিরে আসার জন্য কালুকে দ্বিতীয় একটি সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ।

এদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডেম্যান্টকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।

 

সোমবার (৩ এপ্রিল) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

এর আগে গতকাল (রোববার) ডিএমপি অধ্যাদেশের ৭৪ ধারায় অপরাধ করায় তাদেরকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্লগ করছিলেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় ব্লগার লুক ডেম্যান্ট। সেসময় সাবলীল ইংরেজিতে তাকে স্বাগত জানান কালু।

সেসময় অনেকটা সাবলিল ইংরেজিতে লুক ডেম্যান্টকে স্বাগত জানান তিনি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় লুক ডেম্যান্টের সঙ্গে কথা বলতে থাকেন কালু। পরে দুটি ডিম কেকে খাওয়ার পর লুক ওই দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু।

 

টাকা নিয়েও ক্ষান্ত হয়ননি কালু। সে লুকের পেছন পেছনে চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করে চলছিলেন। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে লুক ডামান্ত মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান। শেষে তিনি ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

পরে লুক ডেম্যান্টের এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ায় নিন্দা জানাতে থাকেন অনেকে। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের দৃষ্টিগোচর হলে কালুকে আটক করা হয়।