NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে কামিন্সের বছরে আয় ২২ কোটি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২২ পিএম

>
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে কামিন্সের বছরে আয় ২২ কোটি

সকল বিভাগে পুরুষ এবং নারী ক্রিকেটারদের বেতন এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর তাই প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে বছরে ৩ মিলিয়ন ডলার বা প্রায় ২২ কোটি টাকা আয় করতে যাচ্ছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। 

 

 

সিএ'র সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, পরের চার বছর আরও দুই শতাংশ করে বাড়ানো হবে পুরুষ ক্রিকেটারদের বেতন। আর এসব হিসেবেই সবচেয়ে বেশি টাকা পাবেন কামিন্স।

একইভাবে যেসব ক্রিকেটার বছরে ৯ লাখ ৫০ হাজার ডলার আয় করতেন, তাদের বেতনও এক মিলিয়ন বা এর বেশি হয়ে যাবে। বিগ ব্যাশ লিগে খেলা ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে।

প্রতি আসরে দলগুলো তিন মিলিয়ন ডলার করে পাবে। যেখানে আগে পেত দুই মিলিয়ন ডলার করে। আসরের 'টপ প্লেয়ার' যারা তাদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। যা প্রায় চার লাখ ২০ হাজার ডলার।

যেসব ক্রিকেটারদের রিটেইন করা হবে, গড়ে তারা পাবেন এক লাখ ৬৭ হাজার ডলার। যা আগের থেকে ৫০ শতাংশ বেশি। যেসব ক্রিকেটারদের রিটেইন করা হবে, তাদের কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া নারী ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। জাতীয় এবং স্টেট পর্যায়ে খেলা নারী ক্রিকেটারদের বেতন ৬৬ শতাংশ বাড়ানো হয়েছে।। ঘরোয়াতেও তাদের বেতন বাড়ানো হয়েছে। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে ম্যাচ ফি পর্যন্ত সকল ক্ষেত্রেই নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।