NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বনে আগুন লাগার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৮ এএম

বনে আগুন লাগার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সুন্দরবনের হরিণ শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক এবং খুলনা সার্কেলের বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

এছাড়া দেশের বিভিন্ন বনে আগুন লাগার কারণ অনুসন্ধান করে কেউ দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (২৯ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ সব নির্দেশ দেন।

তিনি বলেন, এ লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন এবং স্মার্ট পেট্রোলিংসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

মন্ত্রী এ সময় সুন্দরবন ও সংলগ্ন এলাকায় পরিবেশ দূষণকারী সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধেও প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন। 

মন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে হবে। 

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।