NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি কিমের

উত্তর কোরিয়ার শহর হায়েসানে ৬৫৩টি বুলেট হারানোর ঘটনায় পুরো শহরটিতে লকডাউন জারি করেছেন কিম জং উন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে এই শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়েছিল। সেই সময়ে গুলিগুলো হারি যায়।  

জানা যায়, ওই শহরে সেনা জারি করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানো হয়, তখন দেখা যায় ৬৫৩টি বুলেট কম রয়েছে তাদের কাছে। আর সেই কারণে সম্পূর্ণ শহরে লকডাউন জারি করলেন কিম জং উন। ওই শহরে ২ লাখেরও বেশি বাসিন্দা রয়েছে।

প্রথমে সেনাকর্মীরা নিজেরাই গুলি খুঁজতে তল্লাশি শুরু করেন। সেনাকর্তারা যখন দেখেন, গুলি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা সেই বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পরেই শহরে লকডাউন করা হয়।

এ বিষয়ে ইতোমধ্যেই শহরজুড়ে তল্লাশি শুরু হয়েছে। কারখানা, কৃষি এলাকা, বিভিন্ন গোষ্ঠীদের তদন্তে সহায়তা করতে অনুরোধ করা হয়েছে। 

তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতে মিথ্যা কথা বলা হচ্ছে।