NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডিএনসিসি মেয়রের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

ডিএনসিসি মেয়রের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (২৮ মার্চ) গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূতকে ডিএনসিসি মেয়র ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় ও ট্রেড লাইসেন্স প্রদান, সবার ঢাকা অ্যাপে সেবা প্রদানসহ অন্যান্য সেবা সম্পর্কে অবগত করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে অনলাইনে বিভিন্ন সেবা প্রদান করছি। এ মুহূর্তে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। ফলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ঢাকা ও রিয়াদের মধ্যে উত্তম কার্যক্রম ও মডেলের জ্ঞান ও ধারণা বিনিময়ের লক্ষ্যে দুই শহরের মধ্যে সিস্টার সিটি গড়ে তোলা যেতে পারে। সম্পর্ক আরও সুদৃঢ় করতে রিয়াদের একটি সড়কে বঙ্গবন্ধুর নামে ও ঢাকায় একটি শহর সৌদির বাদশাহর নামে নামকরণ করা যেতে পারে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ঢাকা শহরের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোভিড, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনসহ বিশ্বের নানা সমস্যা চলছে। এর মধ্যেও বাংলাদেশ ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশ বিনির্মাণে সফলভাবে এগিয়ে চলেছে। সৌদি আরব সবসময় বাংলাদেশের সকল ক্ষেত্রে সহযোগিতা করবে। ঢাকা ও রিয়াদের মধ্যে সিস্টার সিটি গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হবে।

নগর ভবনে বৈঠকের শুরুতে ডিএনসিসি মেয়র এবং সৌদি রাষ্ট্রদূত একে অপরকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এ সময় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।