NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

নিরাপদ খাদ্যের অধিকার নিয়ে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪০ এএম

নিরাপদ খাদ্যের অধিকার নিয়ে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে নিরাপদ খাদ্যের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে যুক্ত হন তিনি। এ সময় মনিটরিং টিমের সঙ্গে বেইলি রোডের বেশ কয়েকটি ইফতার বাজার ঘুরে দেখেন। নিরাপদ খাদ্যের বিষয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করেন।

পরে ফেরদৌস আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে গিয়েছিলাম পুরান ঢাকার চকবাজারে। তারই ধারাবাহিকতায় মানুষকে সচেতন করতে আজ এসেছি বেইলি রোডে। আমরা মূলত মানুষকে সচেতন করতে চাই, আমরা যে খাবারটি খাচ্ছি সেই খাবারটি কতটুকু আমাদের জন্য নিরাপদ এবং যারা খাবারটি বিক্রি করছেন তারা কতটুকু নিরাপদে তা তৈরি করছেন, এ বোধটুকু মানুষের মধ্যে জন্মানোর জন্যই এখানে আসা। 

তিনি বলেন, আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে এক হয়ে কাজ করছি। গতকাল যে চকবাজার গিয়েছিলাম, সেটার ইফেক্ট সারা দেশে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে আমাকে জানিয়েছেন এ উদ্যোগটি০ ভালো হয়েছে।

তিনি আরও বলেন, রমজান মাসে প্রচুর মানুষ ইফতারে ভাজাপুড়া খেয়ে অসুস্থ হয়। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই এবং এটা আমাদের অধিকার। সেই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই এই সতর্কতামূলক কাজটি করছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপ-পরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসান প্রমুখ।