NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক : মেয়র আতিকুল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ পিএম

>
পদ্মা সেতু আমাদের গর্বের প্রতীক : মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন,শুধু একটি অবকাঠামো নয়। এটি আমাদের গর্বের প্রতীক, আমাদের অহংকারের প্রতীক এবং আমাদের আত্মমর্যাদার শক্তি।

শনিবার (২৫ জুন) রাতে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে হাতিরঝিলে লেজার শো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের প্রতীক। আমাদের যদিও বিশ্বাস ছিল কিন্তু অনেকে অবিশ্বাস করেছিল পদ্মা সেতু হওয়া নিয়ে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করলেন আমরা পারি, জাতির পিতার বাঙালি জাতি পারে। তিনি প্রমাণ করলেন বাঙালি কখনো মাথা নত করে না।

তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ও অন্যান্য ঋণদাতারা হাত গুটিয়ে নেওয়ার পর প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও সাহসিকতার সুবাদেই সমস্ত সংশয় ও অনিশ্চয়তাকে পেছনে ফেলে স্বপ্নের সেতুটি বাস্তব রূপ নিয়েছে। অথচ আজ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানসহ আরও অনেক দেশ। এছাড়াও অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা।

ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলররা।