NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘বিমানের কাছে হ্যাকারদের ৫০ লাখ ডলার দাবি করার ঘটনা সত্য নয়’


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৭:৩৮ এএম

>
‘বিমানের কাছে হ্যাকারদের ৫০ লাখ ডলার দাবি করার ঘটনা সত্য নয়’

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, হ্যাকাররা বিমান কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ৫২ কোটি দাবি করার ঘটনা সত্য নয়। টাকা দাবি করার তথ্য আমাদের কাছে নেই। তারা তেমন কোনো তথ্য নিতে পারেনি। তারা ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।

রোববার (২৬ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হ্যাকারদের থেকে সাইট উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে যে ব্যবস্থা নেওয়া দরকার, নেওয়া হয়েছে। জিডি করা হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে। সামান্য ক্ষতি হয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে এটাই একটা ক্ষতি।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, আমাদের নলেজে এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছি। আইন অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি বিভাগকে জানিয়েছি, তাদের টিম পরিদর্শন করেছে। আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাল আমরা কাজ করব।

তিনি বলেন, আমাদের অপারেশনে সমস্যা হয়নি, আজও আমাদের কাজ চলছে। আমাদের বড় ধরনের ক্ষতি হয়নি। আইসিটি মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, তেমনটা হয়নি।

হ্যাকিংয়ে বিমানের ব্যর্থতার বিষয়ে এমডি বলেন, কীভাবে এ ধরনের ঘটনা ঠেকানো যায় সেটা নিয়ে কার্যক্রম চলমান। গাফিলতি যদি থেকে থাকে তাহলে কমিয়ে আনা হবে।