NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

লাল পোশাকে রাশমিকাকে দেখেই বিয়ের প্রস্তাব


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:০৪ এএম

>
লাল পোশাকে রাশমিকাকে দেখেই বিয়ের প্রস্তাব

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে লাল পোশাকে দেখা যায় ‌‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর লাল পোশাকপরা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিয়ের প্রস্তাব পান তিনি।

ভিডিওতে দেখা যায়, তিনি একটি লাল মিরর ওয়ার্ক করা শারারা পরেছিলেন। সঙ্গে মানানসই সোনালি ঝুমকা ও চুড়ি। তার মুখে লেগে ছিল সেই মিষ্টি হাসি। সবমিলিয়ে রোদের মতো ঝলমল করছিলেন অভিনেত্রী। রাশমিকার এই হাসিতেই পাগল তার ভক্তরা।

অভিনেত্রীর ভক্তরা তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। অনেকে তো তাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলেন। তার এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন? আমি বেকার কিন্তু কথা দিচ্ছি আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখব।’

রাশমিকা মান্দানার অভিনয় দক্ষতা শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, সারা ভারতের দর্শকদের মন জয় করেছে। অভিনেত্রীর সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতা আকর্ষণ করেছে সবাইকে। ‌