NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

>
গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত

জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বাদ জোহর এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এসময় ২৫ মার্চ কালরাত্রিতে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেমি। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান, মো. আবদুল্লাহ্ আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।