NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

রাষ্ট্রপতি নির্বাচনের প্রজ্ঞাপন স্থগিতের আবেদন চেম্বার আদালতেও খারিজ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম

রাষ্ট্রপতি নির্বাচনের প্রজ্ঞাপন স্থগিতের আবেদন চেম্বার আদালতেও খারিজ

ঢাকা: এবার আপিল বিভাগেও খারিজ হলো রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন স্থগিত চাওয়ার আবেদন। রিটকারী আইনজীবীর আবেদন মঙ্গলবার খারিজ করে দেন আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের চেম্বার আদালত।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। 

এর আগে গত ১৫ মার্চ এই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়ার দুটি রিটে শুনানির পর সরাসরি খারিজ করেছিলেন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ। আদালত আদেশে বলেন, ‘মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে গত ১৩ মার্চ জারি করা প্রজ্ঞাপনে সংবিধান বা সংশ্লিষ্ট আইনের কোনো ব্যত্য ঘটেনি। ফলে রিট দুটি গ্রহণযোগ্য না। তাই সরাসরি খারিজ করা হলো।’ 

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। রিটিটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠলে বেঞ্চের কনিষ্ঠ বিচারক রিটটি শুনতে অপরগতা প্রকাশ করেন। ফলে রিট শুনতে ‘বিব্রত’ আদালত এ বিষয়ে প্রয়োজনীয় আদেশের জন্য বিষয়টি প্রধান বিচারপতির দপ্তরে পাঠান। গত ১৩ মার্চ প্রধান বিচারপতি রিটটির শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেন। 

অন্যদিকে, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা-সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী গত ১২ মার্চ আরেকটি রিট করেন। পরে একই বেঞ্চে রিট দুটির শুনানি হয়। 

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন। মো. আবদুল হামিদের উত্তরসূরী হিসেবে তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব নিবেন।