NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কলম চুরির অপবাদ দিয়ে ১১ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ পিএম

>
কলম চুরির অপবাদ দিয়ে ১১ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদ দিয়ে ১১ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ জুন) সকালে এ ঘটনা ঘটে। 

পরে বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। পরে তারা রাস্তা অবরোধ করে ওই শিক্ষকের শাস্তি দাবি করেন। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আনিছুর রহমানের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক আনিছুর রহমান ৮ম শ্রেণির বাংলা ব্যাকরণ ক্লাস নিচ্ছিলেন। এ সময় তিনি তার একটি কলম চুরির হয়েছে বলে অপবাদ দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে বিদ্যালয়ের পাশের গাইবান্ধা-ফুলছড়ি রাস্তা অবরোধ করে অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন। 

খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। শিক্ষক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।