NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন ১৩ মে


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩২ এএম

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন ১৩ মে

ঢাকা: আগামী ১৩ মে সারা দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এ নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।

সংবাদ সম্মেলনে ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ, খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার হবেন, প্রাথমিক খসড়ায় যার সংখ্যা ৯৭ হাজার ১১২ জন।