NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

খাদ্যাভ্যাসটাও আমাদের ধীরে ধীরে বদলানো উচিত : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৪, ০৬:০১ এএম

>
খাদ্যাভ্যাসটাও আমাদের ধীরে ধীরে বদলানো উচিত : প্রধানমন্ত্রী

খাদ্যাভ্যাস বদলানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সবার খাদ্যাভ্যাস ধীরে ধীরে বদলানো উচিত।

সোমবার (১৩ মার্চ) বিকেলে কাতার সফরের অভিজ্ঞতা তুলে ধরতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আপনারা গণভবনে ঢুকে দেখতে পেয়েছেন সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবকিছুর ব্যবস্থা করেছি। জমি অনাবাদী না রেখে সেগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে।’

তিনি আরও বলেন, এক সময় খাদ্যের চিন্তা ছিল, বর্তমানে আমিষের ব্যবস্থাও করা হয়েছে। আমাদের ডিম-দুধ-মাছ-মাংস সবকিছুতে উৎপাদন বেড়েছে। মৌসুমি যেসব সবজি ছিল, সেগুলো এখন সারা বছর পাওয়া যায়। কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ১২ মাসই উৎপাদন করছেন। কিশোরগঞ্জে ধানের পাশাপাশি সেখানে প্রচুর ভুট্টা চাষ হচ্ছে। রংপুরেও প্রচুর ভুট্টা চাষ হচ্ছে। আমাদের যারা ডায়াবেটিসের রোগী, তারা যদি ব্যালেন্স করে খায়; তাহলে কিন্তু ডায়াবেটিসের কষ্টটাও দূর হয়। সবাইকে বলব, সুষম খাবার খাওয়ার জন্য। এখন এসব উৎপাদন করাও সহজ হয়েছে। একটা টবে সবজি চাষ করলেই তার সবজিও খাওয়া যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার নিজের ছাদের ওপর ছোট চেরি, টমেটো গাছ লাগিয়েছি। গাছে প্রচুর টমেটো ধরেছে। সকালে নাস্তায় টমেটো আর পনির খেয়েছি। কাজেই খাওয়ার অভ্যাসটাও আমাদের ধীরে ধীরে বদলানো উচিত।’ 

সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।