NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সিরিজ হারে হতাশ হলেও বাংলাদেশকে কৃতিত্ব বাটলারের


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ এএম

>
সিরিজ হারে হতাশ হলেও বাংলাদেশকে কৃতিত্ব বাটলারের

ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার আগে হয়ত জস বাটলার কল্পনাও করেননি এভাবে সিরিজ হারের কথা। সেটাও আবার হারতে হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। কয়েক মাস আগেই এই ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। সিরিজ হারের পর তাই হতাশার কথা গোপন করলেন না ইংলিশ অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাটলার। সিরিজ হারের হতাশা থাকলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুলেননি এই ইংলিশ অধিনায়ক, ‘সিরিজ হেরে হতাশ। তবে অবশ্যই বাংলাদেশের কৃতিত্ব প্রাপ্য। তারা ভালো খেলেছে।’

প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে রোববার (১২ মার্চ) মিরপুরে খেলতে নেমে মাত্র ১১৭ রানের পুঁজি গড়তে পারে ইংল্যান্ড। তখনই মূলত ইংলিশদের হার নিশ্চিত হয়ে গেছে। যদিও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়টা কিছুটা পিছিয়েছে কেবল। 

স্লো উইকেট হলেও এত অল্প রান যথেষ্ট মনে করেন না বাটলারও। বলেন, ‘যথেষ্ট ছিল না। কিন্তু আমার মনে হয় অসাধারণ বোলিং প্রদর্শনী ছিল, খেলাটা গভীরে নেওয়া গেছে। এই রান তাড়া করায় বাংলাদেশকে ভালো চাপে ফেলেছে বোলাররা। ভিন্ন ধরনের টি-টোয়েন্টি ম্যাচ, লো স্কোরিং। আগামী ১০-১৫ মাসে আমাদের খেলার জন্য গুরুত্বপূর্ণ।’ 

উইকেটকে দায় না দিয়ে বাটলার বললেন, ‘উইকেট এমনই প্রত্যাশা করেছিলাম। আগে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছি, ওরকমই ছিল পিচ। আমার মনে হয় চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের মানিয়ে নিয়ে ভালো করতে হতো। ১০-১৫ রান এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ। আমাদের বোলিং পারফরম্যান্স দুর্দান্ত ছিল। সৌভাগ্যবান যে উইকেট নিতে পেরেছি বেশ কিছু। বাংলাদেশকেও অনেক চাপে ফেলতে পেরেছি।’