NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

বিশ্বকাপ ফাইনালের সেই সেভকে ক্যারিয়ার সেরা বলছেন মার্টিনেজ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৭ এএম

>
বিশ্বকাপ ফাইনালের সেই সেভকে ক্যারিয়ার সেরা বলছেন মার্টিনেজ

কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই দুর্দান্ত ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল ভক্তরা। অতিরিক্ত মিনিটে র‍্যান্ডাল কোলো-মুয়ানির নেয়া শট মার্টিনেজ সেভ করায় ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছিল। আর এই সেভকেই নিজের ক্যারিয়ার সেরা বলছেন বিশ্বকাপজয়ী এই গোলকিপার। 

বক্সের ভেতর আর্জেন্টিনা গোলকিপারকে সামনাসামনি একা পেয়ে গিয়েছিলেন মুয়ানি। চলতি বলে ভলি করে শটও নিয়েছিলেন, কিন্তু মার্টিনেজ রীতিমতো জাদুবলে বাঁ পা দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছিলেন। আর তাতে শুধু একটা গোলই রক্ষা পায়নি, একটা বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পেরেছিল মেসির আর্জেন্টিনা।

মার্টিনেজ বলেন, 'আমি কিছুটা চাপে ছিলাম। আপনি দেখবেন, আমার বাম হাত এবং আমার বাম পা পাশা-পাশি পোস্টে ছিল কারণ আমি প্রার্থনা করছিলাম এবং ভাবছিলাম যে বলটি সেখানে যাবে। আমি আমার মুখ নড়াচড়া করিনি, চোখ বন্ধ করে আমি ভেবেছিলাম 'আমার শরীরে বল এসে আঘাত করুক' এবং সেটিই হয়েছিল। আমি কখনো মুখ ফেরাইনি। যদি বল আমার এখানে (তার নাকের দিকে ইশারা করে) আঘাত করে। আপনি জানেন যে, এটি নিশ্চিত করতে হবে বল যেন গোলপোস্টের ভেতরে না যায়। এটি সম্ভবত আমার ফুটবল ক্যারিয়ারের সেরা সেভ হবে।'

মূলত ফরাসি স্ট্রাইকার মুয়ানির সামনে বলটি পড়ে একটু বাঁক নিয়েছিল। মার্তিনেজ তা খেয়াল করেন। তার বাঁ পাশের ফাঁকা জায়গা পূরণ করতে ইচ্ছে করেই মুয়ানির সামনে আড়াআড়িভাবে পা বাড়িয়ে দেন তিনি। তাতে বল তার গায়ে লেগে আটকে যায়।

এরপর টাইব্রেকারে ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়নের স্বাদ পায় আর্জেন্টিনা। এরফলে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখতে পারে আলবিসেলেস্তারা। দলের পাশাপাশি সফল ছিলেন মার্টিনেজও। আসরে সেরা গোলাকিপারের পুস্কার জেতেন তিনি।