NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এবার রাশমিকার সঙ্গে নাম জড়ালো শুভমান গিলের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩২ এএম

>
এবার রাশমিকার সঙ্গে নাম জড়ালো শুভমান গিলের

ভারতীয় তরুণ খেলোয়াড় শুভমান গিলের ব্যক্তিগত জীবন নানা কারণে একাধিকবার আলোচনায় উঠে এসেছে। এবার তার নামের সঙ্গে জড়িয়েছে আরও এক অভিনেত্রীর নাম। শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাই নাকি গিলের বর্তমান ক্রাশ।

ভারতীয় গণমাধ্যম টিভি৯ এর খবরে বলা হয়, সারাহ নয় টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলের মন মজেছে দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানাতে। কয়েক দিন ধরেই গিলের নতুন ক্রাশের খবর সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। 

শুভমান দাবি করেন, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে কবে মন দিয়েছেন তিনি, তা নিজেই জানেন না। সম্প্রতি ইন্সট্যান্ট বলিউড নামের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এমনটায় দাবি করা হয়েছে।

অবশ্য নিজেই এমন পোস্টের প্রতিক্রিয়া জানান গিল। সেই পোস্টের কমেন্টে তিনি লিখেন, ‘কোন সাক্ষাৎকারে আমি এমন কথা বলেছিলাম, তা তো আমি নিজেই জানি না।’

এরপর ঘুরেফিরে ফের গিলের অনুরাগীরা বলা শুরু করেছে, সারাতেই রয়েছে শুভমানের মন।

শুভমান গিল বর্তমানে ব্যস্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্দোর টেস্টে সুযোগ পেয়েছিলেন গিল। দুই ইনিংসে তিনি করেছিলেন ২১ ও ৫।