NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ পিএম

>
জয় বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

জয় বাংলা কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপস্থিত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। তার আগে প্রধানমন্ত্রী বিকেলে কাতার থেকে দেশে ফিরেছেন। 

বিকেল ৩টায় কনসার্টের শুরুতে মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিস্ফোরণে নিহতদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এই এক মিনিটের নীরবতা পালন করা হয়। 

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।

সর্বশেষ ষষ্ঠ জয় বাংলা কনসার্টেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২০১৫ সাল থেকে ইয়াং বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। করোনা মহামারির কারণে গত ২ বছর বন্ধ থাকার পর চলতি বছর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হলো জয় বাংলা কনসার্ট। তবে পবিত্র শবে বরাতের কারণে ৭ মার্চের বদলে ৮ মার্চ আয়োজন করা হয়েছে এবারের কনসার্ট।