NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

৯-১০ মার্চ গুলশানে ডিএনসিসির স্যানিটেশন ট্রেড ফেয়ার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৩৮ এএম

>
৯-১০ মার্চ গুলশানে ডিএনসিসির স্যানিটেশন ট্রেড ফেয়ার

আগামী ৯ ও ১০ মার্চ দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ার আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দুই দিনব্যাপী এই স্যানিটেশন ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন।

এই স্যানিটেশন ট্রেড ফেয়ারের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও উন্নত পরিষেবা বাস্তবায়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রায় ২৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে এই মেলায় থাকবে বিভিন্ন প্রযুক্তিগত সমাধান ও পণ্যের ডেমোনেস্ট্রেশন, কস্ট, অপারেশন এবং মেন্টেনেজ।

মকবুল হোসাইন আরও বলেন, ভবন-ইমারতে কার্যকর সোক ওয়েল, সেপটিক ট্যাংক ব্যবস্থা স্থাপন নিশ্চিত করার জন্য ভবনের মালিকদের অনুরোধ জানানো হবে এই স্যানিটেশন ফেয়ার থেকে। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (অনসাইট স্যানিটেশন) সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ভবন, ইমারতে কার্যকর সোক ওয়েল, সেপটিক ট্যাংক ব্যবস্থা স্থাপন নিশ্চিত করা সম্ভব হবে এই আয়োজনের মাধ্যমে। পাশাপাশি নিরাপদে অন-সাইট স্যানিটেশনের জন্য সঠিক, উপযুক্ত সেভ স্যানিটেশন টেকনোলজি ক্রয়ের সুযোগ থাকবে স্যানিটেশন ট্রেড ফেয়ারে।