NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

শেখ হাসিনার সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৬ এএম

>
শেখ হাসিনার সঙ্গে কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসনের সাক্ষাৎ

কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দোহায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বৈঠকে শেখা মোজা বাংলাদেশের ১৭ কোটি মানুষের মঙ্গল নিশ্চিত করতে শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন।

মোজা বলেন, ‘আপনি (শেখ হাসিনা) অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি জনগণের জন্য কাজ করেন। এটা আমার পিতার স্বপ্ন ছিল। তার স্বপ্নপূরণের চেষ্টা করছি। আমি অসাধারণ কিছু করিনি।’

মোজা বিনতে নাসের নারী ও শিশুদের জন্য বাংলাদেশ কী করছে তা জানতে চান।

এরপর প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বৈঠকে কাতার ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কাতারের একটি রাষ্ট্র-পরিচালিত অলাভজনক সংস্থা। 

১৯৯৫ সালে দেশটির তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল সানি ও তার স্ত্রী মোজা বিনতে নাসের এটি প্রতিষ্ঠা করেন।