NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

স্কুল পালাতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়েন রণবীর


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৩:৩৫ এএম

>
স্কুল পালাতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়েন রণবীর

স্কুলজীবনে ক্লাস ফাঁকি দেওয়ার ঘটনা কমবেশি সকলের জীবনেই ঘটেছে। অনেকেই ধরা পড়েছেন আবার কেউ বেঁচেও গেছেন। তবে রক্ষা পাননি রণবীর। সরাসরি ধরা পড়েন প্রিন্সিপালের হাতে। তারপর তার সঙ্গে কী ঘটে, সম্প্রতি সে ব্যাপারে কপিল শর্মা শোতে মুখ খোলেন অভিনেতা।

‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির প্রচারে কপিল শর্মা শোতে এসেছিলেন রণবীর কাপুর। সেখানে তিনি তার স্কুল জীবনের কথা মনে করলেন। জানালেন ছেলেবেলার দুষ্টুমির কথাও। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে কপিল শর্মা রণবীরকে প্রশ্ন করছেন, ‘আপনার ছবিতে যেমন দেখা যাচ্ছে যে আপনারা দুজন একে অন্যকে মিথ্যা বলছেন। তেমন কি আপনার সঙ্গে বাস্তবেও হয়েছে? স্কুল বা কলেজ জীবনে?’

এই প্রশ্নের উত্তরে রণবীর তার স্কুলবেলার একটা কথা মনে করেন। সেখানে তিনি জানান যে একটি বোরিং পিরিয়ডের সময় তিনি কীভাবে ক্লাস থেকে পালাতে গিয়ে প্রিন্সিপালের কাছে ধরা পড়েন। তারপর আর কী, মারতে মারতে ক্লাসে ফিরিয়ে আনেন তাকে। এতটুকুই নয়, তিনি গোটা ঘটনার মিমিক্রি করে দেখান যে কীভাবে তাকে মারা হয়েছিল। অভিনেতার কাণ্ড দেখে সকলেই হেসে ফেলেন। তিনি বলেন, ‘উনি (প্রিন্সিপাল) আমায় একটা থাপ্পড় মেরে আমাকে একদিকে এভাবে নিয়ে যান। তারপর আবার চুলের মুঠি ধরে আরেকদিকে নিয়ে আসেন।’ এরপরই শিক্ষক প্রশ্ন করেন ‘কী করছিলে তুমি?’