NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ভার‌তের বাণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
ভার‌তের বাণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ভার‌তের বা‌ণিজ‌্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

শ‌নিবার (৪ মার্চ) ভার‌তের নয়া‌দি‌ল্লি‌তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উভয় মন্ত্রী দুই দে‌শের সাধারণ মানু‌ষের সুবিধার্থে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য একে অপরকে সহযোগিতা করার বিষ‌য়ে আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

এর আগে, শুক্রবার প্রতিমন্ত্রী ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে বর্ধিত বিনিময় ও সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লি-ভিত্তিক স্বাধীন গ্লোবাল থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী রাইজিনা সংলাপে যোগ দি‌য়ে‌ছেন শাহ‌রিয়ার আলম।