NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন সভাপতির সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৮:৩১ এএম

>
আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশন সভাপতির সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন অব এশিয়ার ডাইরেক্টর বিনোদ কুমার তিওয়ারি আজ (২ মার্চ) বিকেলে পুলিশ সদর দপ্তরে কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে কাবাডি খেলার মান উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ যুব কাবাডি প্রতিযোগিতায় যেসব কাবাডি খেলোয়াড় অংশগ্রহণ করেছেন তাদের প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বাছাইকৃত নারী কাবাডি খেলোয়াড়দের নিয়ে কর্পোরেট নারী কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এসব প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো খেলোয়াড়দের আরও অধিক ম্যাচ খেলার সক্ষমতা তৈরি করা এবং এশিয়ান গেমসের জন্য তাদেরকে প্রস্তুত করা।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বর্তমানে তিনজন ভারতীয় কোচ আমাদের কাবাডি খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করছে। তিনি আগামী ১৩ মার্চ বাংলাদেশে  অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টে উপস্থিত থেকে টুর্নামেন্ট উপভোগ করার জন্য বিনোদ কুমার তিওয়ারিকে আমন্ত্রণ জানান।

তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং টুর্নামেন্ট চলাকালে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, বিনোদ কুমার তিওয়ারি অলিম্পিক অ্যাসোসিয়েশন অব এশিয়ার পক্ষ থেকে গুয়াংজোতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস উপভোগ করার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিকে(আইজিপি) আমন্ত্রণ জানিয়েছেন। ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট বাংলাদেশে বিচ কাবাডি আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এ প্রস্তাব গ্রহণ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।