NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৯ এএম

>
একসঙ্গে প্রথমবার দুই অ্যাকশন সুপারস্টার

গত বছরেই ঘোষণা এসেছিল ছবিটির। তখনই জানা গিয়েছিল, প্রথমবারের মতো একসঙ্গে পর্দা মাতাবেন দুই সময়ের দুই অ্যাকশন সুপারস্টার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও অনন্ত জলিল। অবশেষে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা।

বুধবার (১ মার্চ) সকাল থেকেই ক্যামেরা ওপেন হয় ‘কিল হিম’ সিনেমার। এদিন শুটিং সেটে হাজির ছিলেন দুই অ্যাকশন হিরো। এর আগে চলতি বছরের শুরুতেই এই সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে বগুড়ায়।

প্রথম থেকেই নিজের পছন্দের অভিনেতার সঙ্গে পর্দা ভাগ নিয়ে উচ্ছ্বসিত অনন্ত জলিল। রুবেলকে বরাবরই নিজের আইকন হিসেবেই দেখেছেন এই নায়ক। পূর্বেও চিত্রনায়ক রুবেলকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অনন্ত। নিজেকে রুবেলের একজন বড়সড় ভক্ত হিসেবেই দাবি করেন তিনি।

শুটিং সেটে রুবেল, জলিল ও পরিচালক ইকবালসহ অন্যান্যরা
শুটিং সেটে রুবেল, অনন্ত জলিল, পরিচালক ইকবালসহ অন্যান্যরা

তার কথায়, ‘আমি রুবেল ভাইয়ের বড় ভক্ত, তাকে ফলো করি। বিশেষ করে অ্যাকশন মুভিতে। বলতে পারেন, আমার আইকন রুবেল ভাই। তার সঙ্গে পর্দা ভাগ করতে মুখিয়ে আছি। এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, মার্শাল আর্ট শিখছি। এমনি এমনিই তো রুবেল ভাইয়ের মতো তারকার মুখোমুখি হওয়া যাবে না!’

জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে মো. ইকবালের পরিচালনায় ‘কিল হিম’। এতে রুবেল ও অনন্ত জলিল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা, মিশা সওদাগর, ভারতের রাহুল দেব, অ্যামি রায় প্রমুখ।  

প্রসঙ্গত, ‘কিল হিম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নিজের প্রোডাকশন হাউজের বাইরে গিয়ে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটি নির্মিত হচ্ছে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে।