NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মেসিদের বিশ্বকাপ জেতাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল ফিফা : ক্রোয়েশিয়ার কোচ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০১:৫২ এএম

>
মেসিদের বিশ্বকাপ জেতাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল ফিফা : ক্রোয়েশিয়ার কোচ

ফিফার কাছ থেকে প্রাপ্য সম্মান পায়নি ক্রোয়েশিয়া। তাই এবার ফিফার বর্ষসেরার বাছাইয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকলেন ক্রোয়েশিয়ান কোচ জলাটকো দালিচ। প্যারিসে গালা অনুষ্ঠানে মেসির হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দিয়েছে ফিফা।

কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ৩৫ বছরেও ফিফার বর্ষসেরার খেতাব পেয়েছেন মেসি। অন্যদিকে রিয়েল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো করিম বেনজেমার ফিফার বর্ষসেরার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। দুইয়ে বেনজেমার জাতীয় দলের সতীর্থ এমবাপে।

বর্ষসেরার বাছাই তালিকায় থাকা ফুটবলারদের ভোট দেন ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক ও কোচ। এছাড়াও বাছাই কিছু সাংবাদিক ও সমর্থকরা এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেন। এরপরে ফিফার নির্ধারিত প্যানেল বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করে।

তবে এই ভোটপ্রক্রিয়াতেই অংশ নেননি ক্রোয়েশিয়ান কোচ দালিচ। ক্রোয়েশিয়ান ফুটবল সংস্থার প্রকাশ করা এক বিবৃতিতে দালিচ জানিয়েছেন, ক্রোয়েশিয়ার প্রতি ফিফার বিমাতৃসুলভ আচরণে আমি অত্যন্ত হতাশ। কারণ আমি দৃঢ়ভাবে বলছি আমরা যা অর্জন করেছি, তাতে ফুটবলের নিয়ামক সংস্থার কাছ থেকে আমাদের আরও সম্মান প্রাপ্য।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় নিশ্চিত করে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে ক্রোটদের রূপকথার দৌড় থেমে যায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে। ফিফার বর্ষসেরার বাছাইয়ে লুকামদ্রিচ চতুর্থ স্থানে রয়েছেন। এই আগে ২০১৮ সালের ফাইনালে পৌঁছায় ক্রোয়েশিয়া। তবে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয় ক্রোটরা। সেবার ক্রোয়েশিয়া ক্যাপ্টেন লুকামদ্রিচ ফিফার বর্ষসেরার পুরস্কার পান। ২০১৮ সালের বর্ষসেরা কোচের তালিকায় তৃতীয় হওয়া দালিচ জানিয়েছেন ফিফা ক্রোয়েশিয়ার ফুটবলারদের এবার পাত্তাই দেয়নি।

তিনি প্রশ্ন করছেন, এই বর্ষসেরা একাদশ তালিকায় মাতেও কোভাসিচের কি সত্যিই জায়গা হয় না? চেলসির হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, কাতারে দুর্ধর্ষ খেলার কি কোনো দামই নেই? জসকো গার্দিওলের নাম কোথায়? আর এত কিছু করার পরেও ফিফার সেরা পাঁচ গোলকিপারের তালিকায় কি ডমিনিক লিভাকোভিচের জায়গা হয় না? এসব বিষয় বিবেচনা করেই ফিফার ভোটিংয়ে অংশ নেওয়া থেকে বিরত থাকলাম।

ফিফাকে আরও বিব্রত করে দালিচ বিষ্ফোরকভাবে জানিয়েছেন, ওয়ার্ল্ড কাপে যে টাইম স্লটে আমাদের খেলতে হলো ও রেফারিংয়ের মান বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে- আমাদের মনে হচ্ছে আমরা ফিফার থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছি না।

ফিফার পক্ষ থেকে অবশ্য ক্রোয়েশিয়ান দলের এমন বিস্ফোরক অভিযোগের জবাব দেওয়া হয়নি।