NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাঠান প্রসঙ্গে হিরো আলম বললেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক’


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৮:১১ এএম

>
পাঠান প্রসঙ্গে হিরো আলম বললেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক’

সাফটা চুক্তির আওতায় সম্প্রতি বলিউডের ‘পাঠান’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিল পরিবেশক ও প্রযোজনা সংস্থা। তবে সেই সময় বাংলাদেশে পাঠান মুক্তির অনুমতি পাওয়া যায়নি। অবশেষে মিলেছে অনুমতি।

গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে পিছিয়ে যায় ছবির মুক্তি। ভাষা দিবসের মাসে এই ছবির রিলিজ নিয়ে মুখ খোলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা। ভারতসহ সারা বিশ্বে প্রথম দিন থেকেই এই ছবি নিয়ে দর্শক মহলে দেখা গেছে তুমুল উন্মাদনা। ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও ভুগছিল পাঠান জ্বরে। তবে বাংলাদেশে এই ছবির রিলিজ আটকে যাওয়ায় মন ভেঙেছিল বাংলাদেশি ফ্যানদের। এমনকি বাংলাদেশে রিলিজ না করায় অনেকেই এই ছবি দেখতে উড়ে এসেছিলেন কলকাতায়। মার্চে অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে এই ছবি।

এসবের মাঝেই গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে কথা বললেন বাংলাদেশের অন্যতম আলোচিত মুখ হিরো আলম। তিনি বলেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত নয়। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নই।’