NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৫:৩৮ এএম

অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা: অর্থনীতির চাকা গতিশীল রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মন্দাভাব যেন আমাদের ওপর না আসে সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে।’ আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি সবাইকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে যাচ্ছি। এবং গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার লক্ষ্য সামনে নিয়ে তার আদর্শে আমরা চলছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে তুলছি। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। 

শেখ হাসিনা বলেন, আমরা বিশ্ব শান্তিতে বিশ্বাস করি। আমাদের অগ্রযাত্রা, দুর্ভাগ্যের বিষয় করোনা মহামারি। যার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। তার ওপর এলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। পরিবহন খরচ বেড়েছে, পণ্যমূল্য বেড়েছে, প্রতিটি জিনিসের মূল্য আজকে ধরাছোঁয়ার বাইরে। 

অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, আমাদের দেশে আমরা এখনো অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি। যে কারণে আমি সবার কাছে আহ্বান করেছি এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখব না। আর সব অনাবাদি জমি আমরা চাষের আওতায় আনব। খাদ্য উৎপাদন করব, দরকার হলে অন্যান্য দেশকে আমরা সহযোগিতা করব।