NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্রসচিবদের বৈঠক আজ


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫২ এএম

>
টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্রসচিবদের বৈঠক আজ

টোকিওতে পররাষ্ট্র সচিব পর্যায়ে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও জাপান। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, বৈঠকে দুই দেশ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সফর নিয়ে আলোচনা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ সম্পর্কের সার্বিক পর্যালোচনা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সেহেলী সাবরীন বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্ব-এ উন্নীত করার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়াতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সুনীল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আবশ্যকতা রয়েছে।