NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

নতুন ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম

নতুন ৪৪ দেশের নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা

ঢাকা: বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে আরো নতুন ৪৪টি দেশের। বাংলাদেশের কোন নাগরিক বিদেশে কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে বাংলাদেশর নাগরিকত্ব ঠিক রেখেই সেই দেশগুলোর নাগরিক হতে পারবেন।

আজ সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে ৫৭টি দেশ ছিলো নতুন করে ৪৪টি দেশের নাম যুক্ত হলো। এখন মোট ১০১টি দেশের দ্বৈত নাগরিক হতে পারবে বাংলাদেশিরা। এর মধ্যে আফ্রিকার মহাদেশর ১৯টি দেশ, দক্ষিণ আমেরিকার ১২টি। ক্যারেবিয়ান অঞ্চলের ১২ এবং ওশেনিয়ার একটি দেশ।

আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ হলো মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা। এ ছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ হচ্ছে কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস। ওশেনিয়া মহাদেশের দেশটি হচ্ছে  ফিজি।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। নতুন করে মেডিক্যাল কলেজ হলে তা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। পুরাতন মেডিক্যাল কলেজ আগের নিয়মেই চলবে।