NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

অবৈধ ক্ষমতা দখলকারীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যায় : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম

অবৈধ ক্ষমতা দখলকারীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যায় : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। আজ সোমবার দুপুরে ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসব্যাপী ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন ১১টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।

সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে বলে এ সময় দাবি করেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা অব্যাহত রাখতে নবীন সরকারি কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।