NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউটিউবার হিরণ ও তার দুই সহযোগী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:১৬ এএম

>
ইউটিউবার হিরণ ও তার দুই সহযোগী গ্রেপ্তার

ভারতীয় অনলাইন জুয়ার বিভিন্ন প্লাটফর্ম দেশে প্রচার করার দায়ে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি দুইজন হলেন রায়হান ও হামিদ। এদের মধ্যে হামিদ নিজেও একজন ইউটিউবার।

ডিবি সূত্রে জানা যায়, অনলাইন জুয়ার প্লাটফর্ম সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেএক্সের প্রচারণা হিরণ তার ইউটিউব চ্যানেল ‘আজাইরা লিমিটেড’ এর মাধ্যমে করতেন। বিজ্ঞাপন বাবদ এসব জুয়ার সাইটের এজেন্টদের কাছ থেকে ভিডিও প্রতি ১০ হাজার টাকা করে নিত হিরণ।

বিষয়টি নিশ্চিত করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, হিরণকে গত এক বছর ধরে নজরদারিতে রাখা হয়েছিল। সে দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে বিজ্ঞাপনের মাধ্যমে তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়ার সাইটের প্রচার করে আসছিলো। গত সপ্তাহে এ সংক্রান্ত একটি মামলা হয় তার বিরুদ্ধে রমনা থানায়। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।