NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বইমেলায় বোমা হামলার হুমকি : হাতে লেখা চিঠিতে স্বাক্ষর মাও. সাইফুলের


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৮ এএম

বইমেলায় বোমা হামলার হুমকি : হাতে লেখা চিঠিতে স্বাক্ষর মাও. সাইফুলের

ঢাকা: অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে পাঠানো হয়েছে চিঠিটি। এতে পাকিস্তানের করাচির মতো বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় আনসার আল ইসলামের মাও. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি হাতে লেখা। এতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

জিডির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, জিডি নম্বর ১৭০৪। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাল ইউনিট (সিটিটিসি) জিডির তদন্ত করছে।