NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দুই ব্রাজিলিয়ানের গোলে বিদায় বার্সেলোনার


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ০৬:২১ এএম

>
দুই ব্রাজিলিয়ানের গোলে বিদায় বার্সেলোনার

প্রথমার্ধে এগিয়ে ছিল বার্সেলোনা, দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ পর্যন্ত ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দুই ব্রাজিলিয়ান ফ্রেড ও অ্যান্তোনির নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউরোপা লিগের দ্বিতীয় লেগে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানদোভস্কি।

দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় নিয়ে আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে রেড ডেভিলরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগ থেকেও ছিটকে গেছে কাতালানরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল এরিক টেন হ্যাগের দলের। খুব কাছ থেকে ব্রুনো ফার্নান্দেজের শট পা দিয়ে ঠেকিয়ে দিয়ে বার্সেলোনার ত্রাতা মার্ক-আন্ড্রে টের স্টেগেন। 

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম্যাচে ১৮তম মিনিটে লিড পায় বার্সেলোনা। পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল কাতালান ক্লাবটি। সেখান থেকে দারুণ ভাবে কাজে লাগান লেভানদোভস্কি। স্পট কিকে বল জালে জড়ান পোলিশ এই তারকা। 

প্রথমার্ধে ছন্দহীন থাকলেও দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই সমতায় ফেরে স্বাগতিকরা। ডি বক্সের মাথায় ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে পান ফ্রেড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি টের স্টেগেন। ৭৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। গোল করেন অ্যান্টনি। 

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। তবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও কাজে লাগাতে পারেনি একটিও। এতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোপার নকআউট রাউন্ডের প্লে অফেই শেষ হলো তাদের ইউরোপ অভিযান।