NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ বৃহস্পতিবার, নজর ইরান ও নির্বাচন ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের ‘এসব সহ্য করব না’, ফটোগ্রাফারদের জারিন খানের কড়া বার্তা ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা
Logo
logo

ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ০৮:০১ এএম

>
ইসরায়েলি বাহিনীর গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একাধিক সদস্য ও জ্যেষ্ঠ নাগরিকও রয়েছেন। বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নাবলুসে ইসরায়েলি সৈন্যদের অভিযানে ১০২ জন আহত হয়েছেন; যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান পরিচালনা করে ইসরায়েলি সেনারা। তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। তখন তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নাবলুসে লায়ন্স ডেন নামের একটি সশস্ত্র দলের যোদ্ধা হোসাম ইসলিম এবং মোহাম্মদ আব্দুল ঘানিকে গ্রেপ্তার করতে আসে ইসরায়েলি বাহিনী। তারা দু’জনই গুলিতে নিহত হয়েছেন।

ইসরায়েলি সৈন্যদের এই সহিংস অভিযানের প্রতিবাদে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন তল্লাশি চৌকিতে বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের দখলকৃত বিভিন্ন এলাকায় ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।

গত বছর থেকে ফিলিস্তিনিদের ওপর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। ২০২২ সালে ইসরায়েলি দখলদারদের হাতে শুধু পূর্ব জেরুজালেমেই প্রাণ হারান ১৭১ জন ফিলিস্তিনি। ২০০৬ সালের পর যা ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল।