NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জামিন পেলেন না আলভেজ, থাকতে হবে কারাগারেই


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৯ পিএম

>
জামিন পেলেন না আলভেজ, থাকতে হবে কারাগারেই

যৌন হয়রানির অভিযোগে গত এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। তবে কারাগার থেকে মুক্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। জামিনের জন্য আবেদন করেছিলেন স্পেনের আদালতে। তবে এবার সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত। 

মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্পেনের আদালতের বিচারক আলভেজের আবেদনে সাড়া দেননি। বরং ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন।

গত মাসের দশ তারিখ বার্সেলোনার আদালত এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ডিসেম্বরে এক নাইটক্লাবে আলভেজ এক নারীকে যৌন হয়রানি করেছে এবং সেই অভিযোগে ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে ২০ জানুয়ারি বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেজ তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। বার্সা ইউনিভার্সাল তাদের টুইটের নিচে আরেকটি মন্তব্য করে, সেখানে বলা হয়, ওই নারী অভিযোগ করেছেন আলভেজ তাকে চড় মারেন এবং নাইট ক্লাবের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।