NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

গুলশানের ভবনটিতে ফায়ার সেফটি লাইসেন্স ছিল না


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:২৯ এএম

>
গুলশানের ভবনটিতে ফায়ার সেফটি লাইসেন্স ছিল না

গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনের ফায়ার সেফটি লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবন নির্মাণের সময় মালিকেরা একটি অনাপত্তি সনদ নিয়েছিলেন। কিন্তু অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন অনুযায়ী এখানে ফায়ার সেফটি লাইসেন্স নেওয়ার কথা ছিল। তারা সেই ফায়ার সেফটি লাইসেন্স নেননি।

তিনি বলেন, এখানে কারখানার কোনো পণ্য পাওয়া যায়নি। এখানে শুধু গৃহস্থালির আসবাবপত্র রয়েছে। এছাড়া ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত বেশ কিছু  দাহ্য পদার্থ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিশু ও বৃদ্ধাসহ মোট ২২ জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানে দুজন মারা গেছেন। আমরা বারবার বলার পরও আতঙ্কিত হয়ে তারা লাফিয়ে পড়ে মারা গেছেন। 

এই ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বাসিন্দাদের নিজেদের প্রয়োজনেই ফায়ার ফাইটিং করতে হবে। প্রাথমিকভাবে যা এই ভবনের লোকজন করেনি। সতর্কতামূলক এলার্ম বেজেছিল কি না ও কোথা থেকে আগুনের সূত্রপাত হলো এগুলো আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।