NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুজনের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৯ পিএম

>
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা সুজনের

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। জস বাটলারের নেতৃত্বে দলের সঙ্গে আসছেন জফরা আর্চার-মঈন আলিরাও। তবুও এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ দল, এমনটাই বিশ্বাস বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের।  

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রসঙ্গ আসলে এই টিম ডিরেক্টর বলেন, ‘ইংল্যান্ড বিশ্বসেরা দল। এটা মেনে নিতে হবে তারা আমাদের চেয়ে ভালো দল। কিন্তু ঘরের মাঠে আমরাও যে ভালো দল সেটা প্রমাণ করেছি (অতীতে)। এটা মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। ওয়ানডেতে তো আমরা অবশ্যই শক্তিশালী দল। সত্যি কথা বলতে ওয়ানডেতে আমরা সিরিজ জয় তো আশা করতেই পারি।’   

ওয়াডেতে বাংলাদেশ ভালো দল হলেও সেই তুলনায় টি-টোয়েন্টিতে একটু পিছিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। সুজন নিজেও অকপটে জানালেন সেটা। তবে তিনি আশা ছাড়ছেন না। জানিয়ে দিলেন, এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশ ভালো করবে।  

সুজন যেমনটা বলছিলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটায় আমরা এখনো পিছিয়ে আছি। বিপিএলটা আমার কাছে অর্থবহ। হয়তো অনেক কোয়ালিটি বোলিং ছিল না, ভালো পেসার আসেনি। কিন্তু ছেলেরা অনেক সাহস নিয়ে ব্যাটিং করেছে। আমাদের অনেক তরুণ এবার ভালো ক্রিকেট খেলেছে। এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এসব আমলে নিয়েই আশা করি সেরা দল বেছে নিবে। আরও ভালো ক্রিকেট খেলব। আশা করি, টি-টোয়েন্টিতেও এবার আমরা ভালো খেলব।’