NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ওবায়দুল কাদেরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:১৩ পিএম

ওবায়দুল কাদেরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই।

আজ সোমবার সকালে সচিবালয় মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী ফরাসিলেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে মালরোর ভূমিকা নিয়ে ইতিহাসবিদ সন্টে চরেন এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।