NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মেসির শেষ মুহূর্তের গোলে পিএসজির নাটকীয় জয়


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৩ এএম

>
মেসির শেষ মুহূর্তের গোলে পিএসজির নাটকীয় জয়

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ৩-২ গোলে পিছিয়ে পিএসজি। চোট পেয়ে আগেভাগেই মাঠ থেকে ছিটকে গেছেন নেইমার। ঘরের মাঠে পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এমন সময় বরাবরের মতোই ত্রাতা হয়ে দলের হার এড়ানোর গোলটি করেন কিলিয়ান এমবাপে। আর অতিরিক্ত সময়ে শেষ পেরেকটা ঠুকে হার এড়িয়ে দলকে নাটকীয় জয় এনে দেন লিওনেল মেসি। 

পার্ক ডি প্রিন্সেসে রোববার লিলিকে শেষ মুহূর্তের দুই গোলে ৪-২ ব্যবধানে হারিয়েছে পিএসজি। নাটকীয় জয়ে গোল পেয়েছেন প্যারিসের দলটির তিন তারকা ফরোয়ার্ড এমবাপে, মেসি এবং নেইমার। 

একাদশ মিনিটে নেইমারের অ্যাসিস্টে এমবাপে বক্সের সেন্টার থেকে প্রথম গোল করেন। ছয় মিনিট পর ভিতিনহার পাস থেকে নেইমার দ্বিগুণ করেন ব্যবধান। ২৪ তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে ২-১ করেন ডিয়াকাইট।  

দ্বিতীয়ার্ধে লিলি আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ায়। ৫৬ মিনিটে তিয়াগো জালো পেনাল্টি এরিয়ায় মার্কো ভেরাত্তির ফাউলের শিকার হন। ডেভিড গোল করে সমতা ফেরান। এর পাঁচ মিনিট আগে নেইমার গোড়ালির অসহ্য ব্যথা নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। 

থ্রু বল থেকে ৬৯ মিনিটে আন্দ্রে গোমেসের অ্যাসিস্টে ডান পায়ের শটে লিলিকে এগিয়ে দেন বাম্বা। তারা লিড ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত। অবশেষে হুয়ান বার্নাটের বানিয়ে দেওয়া বলে ৩-৩ করেন এমবাপে। 

সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। আর্জেন্টাইন তারকার চমৎকার ফ্রি-কিকে বল পোস্টে লেগে জড়ায় জালে।