NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলা‌দে‌শের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জা‌তিসংঘের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০১:৩৩ পিএম

>
বাংলা‌দে‌শের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জা‌তিসংঘের অভিনন্দন

বাংলা‌দে‌শের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে জা‌তিসংঘ।

মঙ্গলব‌ার (১৪ ফেব্রুয়ারি) বাংলা‌দে‌শে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ অভিনন্দন জানা‌নো হয়।

শু‌ভেচ্ছা বার্তায় বলা হয়, আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি। পাশাপাশি তাকে বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

আরও বলা হয়, আমরা আশা করি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে তার নেতৃত্বে বাংলাদেশের স‌ঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যাপ্তি লাভ করবে।