NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১১ পিএম

>
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনার সঙ্গে এক ব্যক্তি জড়িত। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসে অন্তত দু’বার গুলির ঘটনা ঘটেছে।

পুলিশ টুইটে নিশ্চিত করেছে, দুই জায়গায় গোলাগুলি হলেও হামলার সঙ্গে জড়িত একজনই। এছাড়া অস্ত্রধারীর বিবরণও জানিয়েছে তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হামলাকারী একজন মাস্ক পরিহিত পুরুষ।’

ক্যাম্পাসের ভেতর অবস্থানরত ছাত্র-ছাত্রী এবং অন্যান্যদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়ে পুলিশ জানায়, হামলাকারী এখন পায়ে হেঁটে বেড়াচ্ছে।

সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেস জানিয়েছে, গুলির ঘটনার সময় মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষা কেন্দ্র ইস্ট ল্যানসিং হাই স্কুলের অডিটরিয়ামে একটি বোর্ড মিটিং চলছিল। গোলাগুলি শুরু হলে সবাই ওই রুমের ভেতরই আশ্রয় নেন। পরবর্তীতে তাদের আর বের হতে দেয়নি পুলিশ।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের ইস্ট ল্যানসিং হাই স্কুলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ গোলাগুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিশিগানের সেক্রেটারি অব স্টেট জেসেলিন বেনসন। তিনি বলেছেন, মিশিগানে বার বার এমন ঘটনা ঘটছে। এখন থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ‘সন্ত্রাসী’ কার্যক্রম না চালাতে পারে।