NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মালদ্বীপের মেয়রের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৩১ এএম

মালদ্বীপের মেয়রের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মরদেহ সংরক্ষণে মালে সিটি কাউন্সিলের মর্গের চার্জ মওকুফের অনুরোধ করেছেন দেশটিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। রবিবার (১২ ফেব্রুয়ারি) মালদ্বীপের মালে সিটি

কাউন্সিলের মেয়র ড. মোহাম্মেদ মিউজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সময় এই অনুরোধ করেন। এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মান সম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিলকে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়। 

সবশেষে সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলারের সংস্থান করার অনুরোধ করা হয়।

 

মেয়র সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুজতবা জলিল উপস্থিত ছিলেন।