NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-ভিয়েতনামের


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ১০:৪২ পিএম

>
আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-ভিয়েতনামের

বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক বার্তায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয়পক্ষ আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (১২ ফ্রেবুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এসব তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, এ বছর বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপতি হয় ১৯৭৩ সালের ১১ ফ্রেবুয়ারি। সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের নেতারা অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। তারা গত ৫০ বছরে সুদৃঢ় ও গভীর হওয়া বহুমুখী সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

দু’দেশের নেতারা দ্রুত দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য সম্ভাব্য ক্ষেত্রে সহযোগিতার গতি ত্বরান্বিত করার ওপর গুরত্ব দেন। উভয় দেশের নেতারা দু’দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, গত শনিবার বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।