NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

‘প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি’


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৬:২৮ এএম

‘প্রত্যাহারের সময় শেষে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে ইসি’

ঢাকা: মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে চূডান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

সচিব জানান, রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দুটি আগামীকাল সোমবার যাচাই বাছাই করা হবে।

তিনি জানান, দুটি মনোনয়ন পত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাহাংগীর আলম বলেন, সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর একটি মনোনয়ন জমা পড়ে। আগামীকাল সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়ন পত্র জমা দেয়া যেতে পারে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনকর্তা কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেহেতু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দলের প্রার্থী একজন তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।