NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জঙ্গলে নোরার সঙ্গে প্রেম করছেন অক্ষয়!


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৩ পিএম

>
জঙ্গলে নোরার সঙ্গে প্রেম করছেন অক্ষয়!

স্ত্রী টুইঙ্কেল খান্না লেখালেখির কাজে বর্তমানে লন্ডনে রয়েছেন। এইদিকে বলিউড অভিনেতা অক্ষয় কুমার রোমান্সে মজেছেন ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির সঙ্গে! দুজনের রসায়নে মজেছে নেটাগরিকরা। মুগ্ধতা গলিয়ে তাদের জিজ্ঞাসা, টুইঙ্কেল জানে তো ব্যাপারটা?

‘সেলফি’ ছবির ‘কুড়িয়ে নি তেরি’ গানের তালে পা মেলাচ্ছেন অক্ষয়-নোরা। নিয়ন সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে সারা শরীরে রোদ মেখে নিয়েছেন নোরা। জঙ্গলের মধ্যে লাল মাটির পথ। গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে নাচে কালো স্যুট আর টুপি পরা অক্ষয়ের কণ্ঠলগ্না হয়ে প্রেম নিবেদন করলেন মডেল-তারকা।

ভিডিওর সেই ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘নোরা যেকোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালাতে পারে। তুমি কি পারো?’ সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, ‘টুইঙ্কেলকে বলেছেন, এ কথা?’

২০১৮ সালে মুক্তি পাওয়া দ্য প্রোফেসির ‘ভাইব’ গানটির রিমেক ভার্সন ‘কুড়িয়ে নি তেরি’। গানটি রিক্রিয়েট করেছেন তানিষ্ক বাগচী। গেয়েছেন প্রোফেসি এবং জাহরা খান।

প্রসঙ্গত, আগামী ২৪ ফ্রেব্রুয়ারি মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিটি। এটি মালায়ালাম ‘ড্রাইভিং লাইসেন্স’ ছবির হিন্দি রিমেক। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়ানা পেন্টি প্রমুখ।