NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

আইনি লড়াইয়ের জন্য বিশ্বের সব থেকে দামি সংস্থাকে নিয়োগ করল আদানি


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৩ এএম

>
আইনি লড়াইয়ের জন্য বিশ্বের সব থেকে দামি সংস্থাকে নিয়োগ করল আদানি

‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর প্রতিবেদন সামনে আসতেই বিপর্যয়ের মুখে পড়েছে আদানি গোষ্ঠী। ওই প্রতিবেদন সামনে আসার পর থেকে তার মোট সম্পত্তির মূল্য প্রায় অর্ধেকে গিয়ে ঠেকেছে। ভরাডুবি হয়েছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারেও। এশিয়া তথা ভারতের সব থেকে বিত্তশালীর পদ থেকেও বিচ্যুতি ঘটেছে গৌতম আদানির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবার সেই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইকে আইনের আঙিনায় নিয়ে আসতে চলেছেন। সে জন্যই বিশ্বের সব থেকে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউ ইয়র্কের ‘ওয়াচটেল, লিপ্টন, রোজেন অ্যান্ড কাটজ’কে নিয়োগ করা হয়েছে! সূত্র- ‘ফিনান্সিয়াল টাইমস’।

বুধবার (২৫ জানুয়ারি) হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারের দাম লাগাতার পড়তে থাকে। এতেই ভরাডুবি হয় আদানি সংস্থার। 

হিন্ডেনবার্গ জানিয়েছিল, তাদের রিপোর্টকে মিথ্যে বলে মনে করলে আদানি গোষ্ঠী যেন তাদের আমেরিকার আদালতে চ্যালেঞ্জ করেন। তাতে নিজেদের দাবির পক্ষে এই সংক্রান্ত আরও তথ্য আদালতকে সরবরাহ করতে পারবে হিন্ডেনবার্গ রিসার্চ। এই খবর থেকে একটা বিষয় পরিষ্কার, আদানির লড়াই গড়াতে চলেছে আমেরিকার আদালতে।

উল্লেখ্য : ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৭তম ধনী ব্যক্তি গৌতম আদানি। এর আগে ব্যবসায় ধসের কারণে তিনি সেরা ২০-এর তালিকা থেকে ছিটকে পড়েন। চলে যান বিশ্বের ২২তম ধনীর তালিকায়।