NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ
Logo
logo

শান্ত প্রতিদান দিতে পেরেছে : নান্নু


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৫ পিএম

>
শান্ত প্রতিদান দিতে পেরেছে : নান্নু

গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে হঠাৎ করেই ডাক পান নাজমুল হোসেন শান্ত। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় শান্তকে নিয়ে ট্রল-সমালোচনা। তবে তা পাশ কাটিয়ে শান্ত জবাব দেন ব্যাট হাতে। আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেছিলেন এই ওপেনার।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে দারুণ করছেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের হয়ে এই ব্যাটার চলতি আসরেও প্রমাণ করেছেন নিজেকে। আসরে এখন পর্যন্ত ৩৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন এই ওপেনার। শান্ত’র পারফরম্যান্স নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের নান্নু বলেন, আমরা যখন ওকে (শান্ত) নিয়েছিলাম তখন থেকেই আমরা ভালো জায়গায় দেখছি। আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম বলেই সে আজ এই জায়গায় আসতে পেরেছে। টিম ম্যানেজম্যান্টের যথেষ্ট কনফিডেন্স ছিল তাকে নিয়ে। যার কারণে ও (শান্ত) প্রতিদানটা দিতে পেরেছে। কন্টিনিউয়াসলি দেশের জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য আমার মনে হয় সে প্রস্তুত হবে।

শান্ত এমন ধারাবাহিকতা বজায় রেখে দেশকে আরও ভালো কিছু দেবে এমনটাই আশা নান্নুর। তিনি বলেন, অবশ্যই ভালো ফিল করি। শুধু শান্ত না, যে কোনো প্লেয়ারকে যখন নেওয়া হয় তখনই সমালোচনা হয়। ও (শান্ত) যখন পারফর্ম করে এটা অবশ্যই ভালো দিক। আমরা চাই, যাকে সুযোগ দেওয়া হয় সে যেন দেশের জন্য লং প্রসেসের মধ্যে থাকে এবং ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে।