NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মাত্র ২০ দিন চলার মতো জ্বালানি তেল আছে পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫০ এএম

>
মাত্র ২০ দিন চলার মতো জ্বালানি তেল আছে পাকিস্তানের

রিজার্ভ সংকট ও বিদেশি ঋণের চাপে জর্জরিত পাকিস্তানে মাত্র ২০ দিনের চলার মতো জ্বালানি তেলের মজুত আছে। দেশটির জ্বালানিমন্ত্রী মুসাদিক মালিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘ সামরিক শাসন, বছরের পর বছর ধরে প্রশাসনিক দুর্ন‍ীতি ও অব্যবস্থাপনার জেরে বর্তমানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকে ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের মজুত থাকতে হয়; কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে মাত্র দুই সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ অবশিষ্ট আছে।

অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, খাদ্য-ওষুধ-জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে। এই পরিস্থিতিতে একদিকে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম জ্বালানি তেলের সংকট সম্পর্কিত বিভিন্ন ভুয়া তথ্যে সয়লাব হয়ে উঠছে; অন্যদিকে তেল বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো ও ডিলাররও বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশ অর্থসংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এটা সত্যি, কিন্তু এখনও আরও ২০ চলার মতো জ্বালানি তেলের মজুত আমাদের আছে। যেসব ব্যবসা প্রতিষ্ঠান ও ডিলার বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদেরকে সতর্কবর্তা দিয়ে বলছি— কোনো ডিলারের কোনো প্রকার অসদুপায়ের প্রমাণ পাওয়া যায়, তার লাইসেন্স বাতিল করা হবে।’