NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জিপিএ-৫ পেলেন অলিম্পিয়ান আর্চার দিয়া


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০১:৩১ পিএম

>
জিপিএ-৫ পেলেন অলিম্পিয়ান আর্চার দিয়া

খেলাধুলা করলে পড়াশোনায় ভালো করা যায় না। এমন একটি প্রবাদ লোকমুখে প্রচলিত রয়েছে। সেই প্রচলনকে ভেঙে দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অ্যাথলেট আর্চার দিয়া সিদ্দিকী। টোকিও অলিম্পিক খেলা এই আর্চার একাডেমিক ফলাফলেও দারুণ পারফরম্যান্স করেছেন। 

আজ প্রকাশিত ২০২২ সালের এএইচএসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন দিয়া। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী সাত বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে এ প্লাস ( ৮০ অধিক) পেয়েছেন। বাংলা ও ইংরেজিতে এ পেয়েছেন দিয়া। 

সর্বশেষ ২০২১ টোকিও অলিম্পিকের আরচ্যারিতে মেয়েদের রিকার্ভ এককের চূড়ান্ত পর্বে খেলেছিলেন দিয়া সিদ্দিকী। রোমান সানার সঙ্গে জুটি গড়ে সেবার খেলেছিলেন মিশ্র দ্বৈত ইভেন্টেও। আগামী বছর প্যারিস অলিম্পিকেও খেলার স্বপ্ন দেখছেন দেশসেরা নারী আর্চার। খেলাধুলায় সর্বোচ্চ স্তর অলিম্পিকে অংশগ্রহণের পর এবার দিয়া সিদ্দিকী পড়াশোনায়ও সর্বোচ্চ ফলাফল করলেন।