NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানবেন যেভাবে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৯ এএম

এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানবেন যেভাবে

ঢাকা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড নিয়ে মোট ১১ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে দুই হাজার ৬৩৯টি কেন্দ্রে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এদিন সকালে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২-এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল দেখতে পাবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফলাফল দেখা যাবে।

যেভাবে ফলাফল দেখা যাবে

বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। মোবাইলে মেসেজের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC স্পেস Board name (first 3 letters) স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আলিমের ফল পেতে ALIM স্পেস Mad স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। কারিগরির ফলাফল পেতে HSC স্পেস Tec স্পেস Roll স্পেস year লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

করোনার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় এ বছরও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করার পাশাপাশি উত্তরের পূর্ণমান কমানো হয়েছে। স্বল্প প্রশ্নের উত্তরের পর তা সমন্বয় করে পূর্ণ নম্বরে রূপান্তরের ব্যবস্থা করা হয়েছে। এইচএসসি ২০২২ সালের পরীক্ষা হয়েছে বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক নৈর্বাচনিক ৩ বিষয় এবং একটি ঐচ্ছিক বিষয়ের ওপর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে (পূর্ববর্তী নম্বরের সমন্বয় করে) ফলাফল প্রকাশ করা হচ্ছে।